৫ হাজারের কম ব্যবধানে বেশি হার বিএনপির, কম জামায়াত জোটের

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৪ PM , আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ২১টি আসনে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে ৫ হাজারের কম ভোটের ব্যবধানে। ধানের শীষ প্রতীকে লড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ ব্যবধানে ১২টি আসনে হেরেছে। একইভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট ৮টি আসনে পরাজিত হয়েছে। এছাড়া একটি আসনে সতন্ত্র এক প্রার্থী এ ব্যবধানে হেরেছেন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে কম ব্যবধানে বিএনপি হেরেছে মাদারীপুর-১ আসনে। সেখানে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাঈদ উদ্দিন হানজালার কাছে বিএনপি প্রার্থী নাদিরা আক্তার মাত্র ৩৮৫ ভোটে পরাজিত হন। সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপির এম. আকবর আলী জামায়াত প্রার্থীর কাছে ৫৯৪ ভোটে হেরে যান। রাজশাহী-১ আসনে ব্যবধান ছিল ৭৭৪ ভোট।

ঢাকা-১১ আসনে এনসিপির মো. নাহিদ ইসলামর কাছে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম ২ হাজার ৩৯ ভোটে পরাজিত হন। একই ভাবে ঢাকা ১৬ ও ৪ নম্বর আসনেও জামায়াত প্রার্থীদের কাছে বিএনপি প্রার্থীরা যথাক্রমে ৩ হাজার ৩৬১ ও ২ হাজার ৯২০ ভোটে হেরেছেন। এছাড়া পাবনা-৩ ও ৪, রংপুর-৬, বাগেরহাট-১, নেত্রকোণা-৫ এবং বরগুনা-১ আসনেও বিএনপি প্রার্থীরা ৫ হাজারের কম ভোটে পরাজিত হয়েছেন।

অন্যদিকে জামায়াতে ইসলামীও কয়েকটি আসনে অল্পের জন্য জয় হাতছাড়া করে। কক্সবাজার-৪ আসনে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীর কাছে জামায়াতের নূর আহমদ আনোয়ারী ৯২৯ ভোটে পরাজিত হন। গাইবান্ধা-৪ এবং খুলনা-৫ আসনেও তাদের প্রার্থীরা যথাক্রমে ৩ হাজার ৩৪ ও ২ হাজার ৬০৮ ভোটে হেরে যান। ঢাকার ১৭ নম্বর আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানর কাছে জামায়াতের এস এম খালিদুজ্জামান ৪ হাজার ৩৯৯ ভোটে এবং ঢাকা-১০ আসনে জামায়াতের মো. জসিম উদ্দিন বিএনপি প্রার্থীর কাছে ৩ হাজার ৩০০ ভোটে পরাজিত হন।

বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ জোড়া ট্রেন বন্ধ, লাকসামে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি ট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বড় সিদ্ধান্ত নিল চ্যাটজিপিটি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এবার লোডশেডিংয়ের শিডিউল দিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যসেবা ‘সুবিধা’ নয়, প্রতিটি নাগরিকের অধিকার: ডা. জুব…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9