নির্বাচন পরবর্তী

বিএনপির সহিংসতার ডকুমেন্টেশন তৈরি করে প্রদর্শন করা হবে: ছাত্রশক্তি

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪০ PM , আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৪ PM
জাতীয় ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

জাতীয় ছাত্রশক্তির সংবাদ সম্মেলন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশব্যাপী ১১ জোটের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এ নিন্দা জানিয়ে ছাত্রসংগঠনটি।

পাশাপাশি ছাত্রসংগঠনটি বলছে, কোথায় কোথায় সহিংসতা করছে তার ডকুমেন্টেশন তৈরি করছে তারা। পরে দেশের প্রতিটি মোড়ে ডকুমেন্টেশন করা এসব চিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করবে।

সংবাদ সম্মেলনে ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, আমরা চেয়েছিলাম মানুষের রায়কে বিএনপি সম্মান দেখাবে, কিন্তু নির্বাচনের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই তারা পরিপূর্ণ অসম্মান ও অশ্রদ্ধা প্রদর্শন করেছে।

বিভিন্ন জায়গায় ১১ জোটের নেতাকর্মীদের ওপর আক্রমণের অভিযোগ তুলে জাহিদ জানান, বিএনপি কোথায় কোথায় সহিংসতা করছে তার ডকুমেন্টেশন ছাত্রশক্তি করছে। ছাত্রশক্তি দেশের প্রতিটি মোড়ে ডকুমেন্টেশন করা বিএনপির সহিংসতা এবং সন্ত্রাসী কার্যক্রমের চিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করবে।

তিনি অভিযোগ করেন, বিএনপি নিজেরা নিজেরা মারামারি করে একজনকে পিটিয়ে হত্যা করেছে। গতকালই যে প্রথম খুন করেছে, এমনটি না। নির্বাচনের আগে বিএনপি নিজেদের অন্তঃকোন্দলে আড়াই শ নেতাকর্মী খুন করেছে। নির্বাচনের পর গতকাল থেকে আবার তা শুরু করেছে।

জাহিদ বলেন, আমরা দায় ও দরদের রাজনীতি করছি। সুতরাং সবার প্রতি আমাদের দরদ রয়েছে। তাই বিএনপির যে নেতাকে গতকাল পিটিয়ে হত্যা করা হয়েছে, বিএনপি যে আড়াই শজনকে গত দেড় বছরে হত্যা করেছে, তাদের প্রতিটি খুনের নিন্দা ও বিচার কামনা করছি।

বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশে জনবল নিয়োগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গাকৃবিতে দি এগ্রিকালচারিস্ট অলিম্পিয়াড অনুষ্ঠিত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জার্মানির সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন জাতীয় বিশ্বব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সার্ভিয়ারে সিনিয়র ট্রেনিং অফিসার নিয়োগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
হুতিদের ওপর হামলা চালাতে ট্রাম্পকে অনুরোধ সৌদি যুবরাজের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
যেসব স্মার্টফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9