ধানের শীষে ভোট দেয়ায় তালাক, বিবি জোহরার পাশে দাড়ালেন তারেক রহমান

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ PM , আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০২ PM
বিবি জোহরার পাশে দাড়ালেন তারেক রহমান

বিবি জোহরার পাশে দাড়ালেন তারেক রহমান © টিডিসি ফটো

বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত সেই গৃহবধূর পাশে দাঁড়িয়েছে সংগঠনটির প্রতিনিধি দল।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকার বাসিন্দা  ভুক্তভোগী বিবি জোহরার খোঁজ নিতে ‘আমরা বিএনপি পরিবার’ সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার বাড়ি পরিদর্শন করে।

এসময় প্রতিনিধি দল ভুক্তভোগী জোহরার সার্বিক খোঁজখবর নেয় এবং তাকে আর্থিক সহায়তা প্রদান করে। পাশাপাশি তার সন্তানদের পড়াশোনার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, তারেক রহমান-এর নির্দেশে ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়িয়ে সহায়তা প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবারটির পাশে থাকা হবে এবং তাদের প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেছেন, ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে এক নারীকে তার স্বামী তালাক দিয়েছেন—এ ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, তা আমরা কখনো কল্পনাও করিনি। দলের  চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা ভুক্তভোগী এই পরিবারের পাশে থাকব এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করব।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য মশিউর রহমান বিপ্লব, আবু তালেব, সদর উপজেলা বিএনপি সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল,  সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া, ফেনী জেলা যুবদলের আহবায়ক নাছির উদ্দীন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সদস্য আহসান সুমন, ফেনী জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোরশেদ আলম মিলন সহ স্থানীয় নেতাকর্মীরা।
 
এর আগে ফেনী সদরের ধর্মপুর বাঁশতলা এলাকায় ভোট দেওয়া নিয়ে স্বামীর সঙ্গে বিরোধের জেরে বিবি জহুরাকে (৩২) মৌখিকভাবে তিন তালাক দেওয়ার অভিযোগ উঠে স্বেচ্ছাসেবক লীগ নেতা ইসমাইল হোসেন কাওসারের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। কাওসার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মৃত ইউসুফ হাজারীর ছেলে।

বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশে জনবল নিয়োগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গাকৃবিতে দি এগ্রিকালচারিস্ট অলিম্পিয়াড অনুষ্ঠিত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জার্মানির সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন জাতীয় বিশ্বব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সার্ভিয়ারে সিনিয়র ট্রেনিং অফিসার নিয়োগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
হুতিদের ওপর হামলা চালাতে ট্রাম্পকে অনুরোধ সৌদি যুবরাজের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
যেসব স্মার্টফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9