৩০ আসনে ভোট কারচুপি হয়েছে, আইনি পদক্ষেপ নেয়া হবে: জামায়াত

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২২ PM , আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫০ PM
জামায়াতের সংবাদ সম্মেলন

জামায়াতের সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব আসনে ভোটের ফলাফল স্থগিত ও পুনর্গণনাসহ আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও জানিয়েছে দলটি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য  মোয়াজ্জেম হোসেন হেলাল। 

তিনি বলেন, নির্বাচনে অন্তত ৩০টি আসনে ভোট কারচুপি হয়েছে। রেজাল্ট শিটে ঘষামাজা করা হয়েছে। এসব আসনে ভোট পুনর্গণনাসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

৩০টি আসনে ভোট পুনঃগণনা এবং ওই আসনগুলোতে এমপি হিসেবে কাউকে শপথ না পড়াতে ইসির কাছে লিখিত আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

এছাড়া ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. এম এ মান্নান অভিযোগ করেন, তার আসনে ভোট গণনা শেষ হওয়ার আগেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ইরশাদ হোসেনকে বিজয়ী ঘোষণা করেছে।

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬