দল আমাকে গ্রহণ না করা পর্যন্ত শপথ নেব না: নবনির্বাচিত এমপি এম এ হান্নান

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৮ PM
ফরিদগঞ্জের নবনির্বাচিত এমপি এম এ হান্নান

ফরিদগঞ্জের নবনির্বাচিত এমপি এম এ হান্নান © টিডিসি ফটো

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে বিজয় লাভ করেন আলহাজ্ব এম এ হান্নান। নির্বাচিত হওয়ার পর ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার প্রিয় রাজনৈতিক দল বিএনপি আমাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করা পর্যন্ত আমি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করব না। দলীয় আদর্শ ও রাজনীতির প্রতি আমার আজীবনের অঙ্গীকার অটুট থাকবে।

এবারের নির্বাচনে চিংড়ি প্রতীকে ৫ হাজার ২০ ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদকে হারিয়ে এমপি নির্বাচিত হন আলহাজ্ব এম এ হান্নান।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনা সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের পরপরই ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা জানানোর ইচ্ছা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতা ও হৃদযন্ত্রে রিং বসানোর কারণে তাৎক্ষণিক গণসংযোগ করতে পারিনি। এজন্য আমি দুঃখিত।

সংবাদ সম্মেলনে এম এ হান্নান বলেন, ছাত্রজীবন থেকে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে বিএনপির রাজনীতি করে আসছি এবং ভবিষ্যতেও করব। একটি ‘কুচক্রী মহল’ অতীতে আমার দলীয় মনোনয়ন বাতিল করাতে ভূমিকা রেখেছিল এবং এবারও একই ধরনের ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে। তবে ফরিদগঞ্জের জনগণ ও তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ সমর্থনে আমি জনগণের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছি।

তিনি আরও বলেন, আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচন করিনি; নির্বাচন করেছি একটি জনবিচ্ছিন্ন চক্রের বিরুদ্ধে।

সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতা ও অপপ্রচারে পরাজিত পক্ষ জড়িয়েছে বলে অভিযোগ করেন। এসময় তিনি এ ধরনের কর্মকাণ্ড বন্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

নিজের নেতাকর্মীদের উদ্দেশ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, আইনভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না—এ ক্ষেত্রে আমি জিরো টলারেন্স।

সংবাদ সম্মেলনের বিএনপি নেতা সফিউল আলম বাশার মুকুল পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন, ডাঃ আবুল কালাম আজাদ, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, সাবেক কাউন্সিলর জাকির হোসেন গাজী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন সিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন পাটওয়ারী, এম এ হান্নানের পুত্র আব্দুল্লাহ্ ইবনে হান্নান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর, সদস্য সচিব আবু ইউসুফ শাওন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ জোড়া ট্রেন বন্ধ, লাকসামে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি ট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বড় সিদ্ধান্ত নিল চ্যাটজিপিটি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9