দায়িত্ব পেলে আগের চেয়ে কয়েক গুণ বেশি কাজ করব: মিলন 

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৩ PM
এহছানুল হক মিলন

এহছানুল হক মিলন © ফাইল ছবি

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেলে আগের চেয়ে কয়েক গুণ বেশি কাজ করব। শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিকায়ন করে তুলতে কাজ করব।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিলন বলেন, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান যদি দায়িত্ব দেন তাহলে বিগত দিনে যেভাবে শিক্ষার জন্য কাজ করেছিলাম তার চেয়ে অনেক গুণ বেশি কাজ করবো।

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি কোনো সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হতে পারে না।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর- ১ আসন থেকে বিপুল ভোটে তিনি বিজয়ী হন।

আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬