ফেনীতে জামায়াত কর্মীদের দোকান ভাঙচুর, কৃষক দল নেতাকে অব্যাহতি

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২২ PM
মো. সুমন

মো. সুমন © সংগৃহীত

ফেনীর ফুলগাজীতে জামায়াতে ইসলামীর কর্মীদের চারটি দোকান ভাঙচুরের অভিযোগ ওঠার পর কৃষক দলের এক নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অব্যাহতি পাওয়া কৃষক দলের ওই নেতার নাম মো. সুমন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন। 

সুমনকে দল থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি ফুলগাজী উপজেলা কৃষক দলের সভাপতি মো. আবু আহমেদ ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পুলিশ ও দলীয় সূত্র জানায়, গতকাল দুপুরে ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট বাজারের পোস্ট অফিস রোডে অবস্থিত জামায়াত নেতা আনোয়ার হোসেনের ‘আনোয়ার ফ্যাশন সুজ’ ও ‘ভাই ভাই ক্রোকারিজ’ নামের দুটি দোকানে হামলার অভিযোগ ওঠে। জামায়াতের দাবি, এ ঘটনায় কৃষক দলের নেতা মো. সুমন ও যুবদলের দুজন জড়িত ছিলেন। একই সময়ে বাজারের আরও দুটি দোকানে ভাঙচুর করা হয়। এ ঘটনায় জামায়াত কর্মী আনোয়ার হোসেন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মামলা করেন। এরপরই কৃষক দল থেকে মো. সুমনকে অব্যাহতি দেওয়া হয়।

কৃষক দলের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা-পরিপন্থী কর্মকাণ্ড ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. সুমনকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ফুলগাজী থানার ওসি এস এম মিজানুর রহমান বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে মো. আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আসিয়ান কাপে কঠিন সমীকরণে বাংলাদেশ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
১ অক্টোবর জয়েনিং জন্য আব্বা মসজিদে মিলাদ দিছে, কিন্তু উনি …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
থানার কাছেই মিরপুরে গুঁড়িয়ে দেওয়া সেই টিকাকেন্দ্র, যা বললেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ নিয়োগ দেবে ১০ পদে, আবেদন ৭ অক্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
যৌন নিপীড়কদের পদায়ন করে দেওয়াটাই কি ‘স্টুডেন্ট ফার্স্ট’ নীত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬