রামগঞ্জে জামায়াত কর্মীর বাড়িতে দুর্বৃত্তের আগুন

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ PM
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া জামায়াত কর্মীর বসতঘর

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া জামায়াত কর্মীর বসতঘর © সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের উত্তর সমেষপুর গ্রামে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি বসত বিল্ডিং ও ভেতরে থাকা ফার্নিচারসহ মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নুর হোসেন জানান, ঘটনার সময় তিনি ও তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। এ সুযোগে দুর্বৃত্তরা জানালার গ্লাস ভেঙে ভবনের ভেতরে আগুন ধরিয়ে দেয়। আগুনে ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ফার্নিচারসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে পাশের বাড়ির রুবেল ও তার স্ত্রী চিৎকার দিলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। অর্ধশতাধিক মানুষ বল ও বালতিতে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

রামগঞ্জ থানার ওসি বলেন, ‘আমরা এ ঘটনা শুনেছি। অভিযোগ পেলে দ্রুত তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল থেকে ইতালিতে গিয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন মাস্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9