চাঁদপুর-২ আসন

ডক্টর জালাল উদ্দিনের দাপুটে জয়, জামানত হারালেন ৬ প্রার্থী

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৮ AM
বিএনপি প্রার্থী ডক্টর জালাল উদ্দিন

বিএনপি প্রার্থী ডক্টর জালাল উদ্দিন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে জালাল উদ্দিনের দাপুটে জয় পেয়েছেন। প্রতিদ্বন্দ্বিতা করা ৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারিয়েছেন। বেসরকারি ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মূল প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ ছিল দুই প্রার্থীর মধ্যে। অন্য প্রার্থীরা ন্যূনতম ভোটের সীমা অতিক্রম করতে ব্যর্থ হন।

মতলব উত্তর নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চাঁদপুর-২ আসনটি  মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা মিলিয়ে মোট ১৫৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মতলব উত্তর উপজেলার ৯৮ টি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৪১ হাজার ৬৬০টি। মতলব দক্ষিণ  উপজেলার ৫৭টি কেন্দ্রে ভোট পড়েছে ১ লাখ ৪ হাজার ৬০ টি। দুই উপজেলা মিলিয়ে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৭২০টি। 

মতলব  উত্তর  উপজেলা নির্বাচন অফিসার সুলতানা এলিন জানান, নির্বাচনী বিধি মোতাবেক প্রদত্ত ভোটের কমপক্ষে ১২.৫ শতাংশ ভোট না পেলে প্রার্থীর নিরাপত্তা জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসাবে এ আসনে ন্যূনতম ৩০ হাজার ৭১৫ ভোট না পেলে জামানত রক্ষা করা সম্ভব নয় ।

দুই উপজেলার ফলাফলে বিএনপি প্রার্থী ড.  জালাল উদ্দীন ১ লাখ ৭০ হাজার ৫৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এললিপির প্রার্থী  বিল্লাল হোসেন মিয়াজী  পেয়েছেন ৫৪ হাজার ৭৩৩ ভোট।

জামানত হারানো প্রার্থীরা হলেন জাতীয় পার্টির এমরান হোসেন (১২৮০ভোট), বাংলাদেশ লেবার পার্টির নাসিমা নাজনীন সরকার (২৬৫ভোট), ইসলামী আন্দোলনের মানসুর আহমেদ সাকিব (১২ হাজার ৫০ ভোট)নাগরিক ঐক্যার এনামুল হক (১৩৮ ভোট), বাংলাদেশ রিপাবলিকান পার্টির ফয়জন্নুর আখন (৫০২ ভোট) গণঅধিকার পরিষদের গোলাপ হোসেন (৩০৬ ভোট)।

জুলাইয়ের সবচেয়ে বড় প্রাপ্তি ভাষাহীন মানুষ ভাষা খুঁজে পেয়েছে…
  • ১৪ জুলাই ২০২৬
যাদেরকে ফার্মের মুরগি বলছেন, সেই জেন-জিই মহাকাব্যিক বিপ্লব …
  • ১৪ জুলাই ২০২৬
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
  • ১৪ জুলাই ২০২৬
অব্যবস্থাপনার অভিযোগে ঝিনাইদহে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান…
  • ১৪ জুলাই ২০২৬
দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেফতার:…
  • ১৪ জুলাই ২০২৬
পলাতক শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে যা বলল ভারত 
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence