নির্বাচনের পর প্রথম সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৭ AM , আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২০ AM
তারেক রহমান

তারেক রহমান © ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারী) বেলা ৩ টায় রাজধানীর শাহবাগ হোটেল ইন্টারকন্টিনেন্টালের (সাবেক শেরাটন) বল রুমে নির্বাচনত্তোর সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারম্যান।

বিএনপি চেয়ারম্যানের মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, শনিবারের সংবাদ সম্মেলনে সদ‍্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর দেশী-বিদেশী গণমাধ‍্যমকর্মীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম‍্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিএনপি সংসদের দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে চতুর্থবারের মতো ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনার অপেক্ষায় আছে।

নির্বাচনে বিএনপি মোট ২ শত ৯টি আসনে বিজয়ী হয়েছে। একক সরকার গঠনের জন্য প্রয়োজন হয় মোট ১৫১ জন সংসদ সদস্য। দুয়েকদিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ শেষে দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রীপরিষদ গঠন ও সরকার পরিচালনার দায়িত্ব নেবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950