বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ সারজিসের

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৪ PM
সারজিস আলম

সারজিস আলম © সংগৃহীত

বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ তুলেছেন সারজিস আলম। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি। 

পোস্টে সারজিস লেখেন, এখন পর্যন্ত পঞ্চগড়-১ আসনে প্রায় ৩০টির বেশি জায়গায় বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর, তাদের বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, হুমকি দিয়েছেন। অনেকে পালিয়ে আছেন। বিএনপি কি এখনো পুরোনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কিনা সেটা বিএনপিকে স্পষ্ট করতে হবে। 

তিনি আরও লেখেন, আমরা রাজনীতি করতে এসেছি। পুরোনো নোংরা রাজনৈতিক কালচারগুলোকে পরিবর্তন করে নতুন রাজনীতি করতে এসেছি। ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়। যারা অতি উৎসাহী হয়ে এই কাজগুলো করছেন তাদেরকে সংশোধন হওয়ার আহবান করছি। 
অতীত থেকে শিক্ষা নেন। মনে রাখবেন, এক মাঘে শীত যায় না।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে ৮ হাজার ১২০ ভোটে পরাজিত হয়েছেন সারজিস আলম। তিনি পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট। আর নওশাদ জমির পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট।  

আত্মহত্যা মানসিক স্বাস্থ্য সমস্যা, ‘ক্রিমিন্যাল অ্যাক্ট’ না…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে প্রধানমন্ত্র…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির দায়িত্বে ড. হান্নান-আ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের কারিকুলামে বিশেষ ‍গুরুত্ব পাবে স্পিকিং-লিসেনিং: …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তুলনায় বেশি আত্মহত্যা স্কুল-কলে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9