হান্নান মাসউদ ৯১ হাজার ৮৯৯, কত ভোট পেলেন তার বাবা?

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৮ PM
হান্নান মাসউদ ও তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক

হান্নান মাসউদ ও তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক © সংগৃহীত

আলোচনা আগেই ছিল। এবার তার সমাপ্তি ঘটল। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ও তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক একই আসন থেকে প্রার্থী হয়েছিলেন। দুজনই পৃথক দল থেকে নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রার্থী হিসেবে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রকাশি সেই ফলে দেশজুড়ে আলোচনা জাগিয়ে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে ছেলে জয় পেলেন।

আসনটিতে ছেলে হান্নান যেখানে পেয়েছেন ৯১ হাজারের বেশি ভোট, সেখানে তার বাবার ঝুলিতে গেছে মাত্র ৩৮৯ ভোট।

কমিশন সূত্রের তথ্য, আসনটিতে এনসিপি মনোনীত শাপলা প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।

অন্যান্য প্রার্থীদের মধ্যে হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফজলুল আজিম ৪ হাজার ৬৮০ ভোট, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তানভীর উদ্দিন রাজিব ৩ হাজার ৭১৪ ভোট, হাতপাখা প্রতীকের মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ ২ হাজার ১৭৯ ভোট, তারা প্রতীকে মোহাম্মদ আবদুল মোতালেব ১ হাজার ২৩৭ ভোট, লাঙ্গল প্রতীকের এটিএম নাবী উল্যাহ ২৭১ ভোট, ট্রাক প্রতীকে মোহাম্মদ আজহার উদ্দিন ১৯১ ভোট এবং ছাতা প্রতীকে মোহাম্মদ আবুল হোসেন ৮৫ ভোট পেয়েছেন।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮৪ জন। মোট প্রাপ্ত ভোট ১ লাখ ৬৬ হাজার ৩৫১। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ লাখ ৯২৫ জন, না ভোট দিয়েছেন ৫৩ হাজার ২৪৮ জন।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬