‘মিনি পার্লামেন্ট’ থেকে ন্যাশনাল পার্লামেন্টে নুর-আখতার

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০০ PM
নুর ও আখতার

নুর ও আখতার © ফাইল ছবি

বিএনপি ও জামায়াত জোট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। এরমধ্যে পটুয়াখালী-৩ আসন থেকে নুরুল হক নূর ট্রাক প্রতীকে ৭৩ হাজার ৯৩৪ ভোট এবং রংপুর-৪ আসনে আখতার হোসেন শাপলা কলি প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

ছাত্ররাজনীতির মাধ্যমে নূর-আখতারের রাজনৈতিক ক্যারিয়ার শুরু। বিশেষ করে ২০১৯ সালে ‘মিনি পার্লামেন্ট’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী হলে চমক দেখিয়েছিলেন তারা। সে সময় ডাকসুতে কারচুপির মাধ্যমে ছাত্রলীগকে বিজয়ী করার গুরুতর অভিযোগ ছিল। এরপরও নুর-আখতার ওই বছরের নির্বাচনে জয়ী হয়েছিলেন।

এর আগে ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন থেকে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ গঠন করা হয়। ২০১৯ সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে এই সংগঠনের প্যানেল থেকে প্রার্থী হয়ে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছিলেন নুরুল হক নূর। তার আরেক সঙ্গী আখতার হোসেন হয়েছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক।

পরে ২০২০ সালের ফেব্রুয়ারিতে সংগঠনের নাম বদলে ছাত্র অধিকার পরিষদ নামে একটি ছাত্রসংগঠনের নাম রাখা হয়। পরবর্তীতে ছাত্রসংগঠন থেকে রাজনৈতিক দলে রূপ দেন গণঅধিকার পরিষদ। বর্তমানে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।

অন্যদিকে, ২০২৪ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে উঠা প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ৫ আগস্ট পরবর্তী তাদের প্লাটফর্ম জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নামে এটির আত্মপ্রকাশ হয়। এরপর থেকে এই দলের সদস্য সচিব হিসেবে আখতার হোসেন দায়িত্ব পালন করছেন।

‘আল্লাহ আমাদের খাবার দাও’—চুলায় কয়েক বেলা আগুন না জ্বলা সেই…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদ অধিবেশন না থাকায় এখনও সুযোগ দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের ৩ শহরে হুতিদের ড্রোন হামলা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9