সাঈদীর ছোট ছেলে জয়ী, হেরেছেন বড়জন

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ AM
দেলোয়ার হোসেন সাঈদীর দুই ছেলে

দেলোয়ার হোসেন সাঈদীর দুই ছেলে © ফাইল ছবি

পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের মধ্যে দুটিতে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী। আর একটি জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী। এর মধ্যে দুটি আসন থেকে প্রয়াত জামায়েত ইসলামী নেতা দেলোয়ার হোসেন সাঈদীর দুই ছেলে জামায়াতে ইসলামীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন; যাদের মধ্যে বড় ছেলে শামীম সাঈদী বিএনপি প্রার্থীর কাছে হেরে গেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার থেকে এ তথ্য জানানো হয়।

পিরোজপুর-১ আসনে প্রয়াত দেলোয়ার হোসেন সাঈদীর ছোট ছেলে মাসুদ সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট পেয়ে জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী আলমগীর হোসেন পেয়েছেন এক লাখ সাত হাজার ১০৫ ভোট।

পিরোজপুর-২ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর এক লাখ পাঁচ হাজার ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রয়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বড় ছেলে শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট।

পিরোজপুর-৩ আসনে মো. রুহুল আমীন দুলাল ধানের শীষ প্রতীকে ৬৩ হাজার ৭৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মো. শামীম হামিদী (শাপলা কলি) পেয়েছেন ৩৬ হাজার ৬১৬ ভোট।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬