বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য গণনা অস্বাভাবিক বিলম্ব করা হয়েছে: জামায়াত

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৫ AM
জামায়াত

জামায়াত © সংগৃহীত

ভোটের ফলাফল গণনা কার্যক্রমে অস্বাভাবিক বিলম্ব ও পরিবর্তনের অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশনের (ইসি) বক্তব্য শোনার পর পরবর্তী কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতে নির্বাচন কমিশন কার্যালয়ে এসে তিনি এসব কথা বলেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “জনতার দেওয়া ভোটের রায় প্রকাশ নিয়ে যদি কোনো ধরনের ষড়যন্ত্র বন্ধ না হয় এবং পুরোনো ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করা হয়, তাহলে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”

তিনি অভিযোগ করেন, ফল গণনার প্রক্রিয়া অস্বাভাবিকভাবে বিলম্বিত হয়েছে এবং কিছু ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তারা ফল পরিবর্তন করেছেন। তার দাবি, একটি বিশেষ দলকে সুবিধা দিতে পরিকল্পিতভাবে এসব করা হয়েছে।

তিনি আরও বলেন, “একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে নানা কলাকৌশল নেওয়া হচ্ছে। জনতার রায় নিয়ে টালবাহানা করা হলে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে। এই ষড়যন্ত্রের নেপথ্যে যারা রয়েছে, তাদের বিরুদ্ধে অচিরেই আন্দোলন শুরু হবে।”

ট্যাগ: জামায়াত
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬