ফল পরিবর্তনের চেষ্টা হচ্ছে, অভিযোগ নাসীরউদ্দীন পাটওয়ারীর

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ PM
ফল পরিবর্তনের চেষ্টা হচ্ছে, অভিযোগ নাসীরউদ্দীন পাটওয়ারীর

ফল পরিবর্তনের চেষ্টা হচ্ছে, অভিযোগ নাসীরউদ্দীন পাটওয়ারীর © সংগৃহীত

ঢাকা-৮ আসনে নির্বাচনের ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারী। তার অভিযোগ, এখন পর্যন্ত ৩৫টি কেন্দ্রের ফলাফল প্রকাশ বাকি রয়েছে, যা আটকিয়ে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে একাধিক ফেসবুক পোস্টে এমন অভিযোগ করেন নাসীরউদ্দীন পাটওয়ারী।

তিনি লিখেছেন, ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে, সবাই সতর্ক থাকুন। নিজেদের ভোটকেন্দ্র পাহারা দিতে যারা এখনো আসেননি, এগিয়ে আসুন। এর আগে এক পোস্টে তিনি লিখেছেন, এখনো ৩৫ কেন্দ্রের ফলাফল বাকি। রেজাল্ট আটকিয়ে রাখা হয়েছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬