কুড়িগ্রাম-৪ আসনে জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৭ PM
জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান

জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান © টিডিসি ফটো

কুড়িগ্রাম-৪ আসনে ২০ হাজার ৯৯৮ ভোট বেশি পেয়ে জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোট ১৩০টি কেন্দ্রের মধ্যে ১৩০টি কেন্দ্র গণনা সম্পন্ন হয়েছে। গণনা শেষে দেখা যায়, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক পেয়েছেন ৭৮ হাজার ৯৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুর রহমান পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট।

দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২০ হাজার ৯৯৮। এ ব্যবধানে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

ফলাফল ঘোষণার পর সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। বিভিন্ন স্থানে তারা মিছিল ও শুভেচ্ছা বিনিময় করেন। তবে সার্বিকভাবে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

এদিকে, নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও সমর্থকরা।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬