‘ভূমিধস বিজয়ের পথে ধানের শীষ’

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৪ PM
বিএনপি লোগো

বিএনপি লোগো © টিডিসি সম্পাদিত

সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এরপর চলে ভোট গণনা। 

এদিকে, সন্ধ্যার পর থেকে বিভিন্ন আসনের কেন্দ্রভিত্তিক বেসরকারি ফল আসা শুরু হয়েছে। এতে কিছু কেন্দ্রে বিএনপি জোট এবং কিছু কেন্দ্রে জামায়াত জোট এগিয়ে রয়েছে।

এ নির্বাচনে বিএনপির বিজয় অনিবার্য বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। সন্ধ্যা ৭টার পর বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে বলা হয়, ‘‘ফলাফল আসা শুরু হয়েছে, ভূমিধস বিজয়ের পথে ধানের শীষ।’’

এর আগে বিকেলে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘বিএনপির বিজয় অনিবার্য। এ বিজয় কোনোভাবেই ঠেকানো যাবে না। ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী।’

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬