নোয়াখালী-৩ আসনে ১১ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২২ PM
বরকত উল্লাহ বুলু

বরকত উল্লাহ বুলু © ফাইল ছবি

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের ১১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকের প্রার্থী বরকত উল্লাহ বুলু ১০ হাজার ২০১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. বোরহান উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫৬৮ ভোট। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত পাওয়া স্থানীয় সূত্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নোয়াখালী-৩ আসনে মোট ১৬৬টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত স্থানীয় সূত্রে ১১টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়নি। ১১টি কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১০,২০১ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৭,৫৬৮ ভোট।

এদিকে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। 

দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ। নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে চার ব্যক্তির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দিক থেকে কিছু অভিযোগ এসেছে।

দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সচিব বলেন, দুপুর ২টা পর্যন্ত মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট কাস্টিং হয়েছে ৪৭.৯১ শতাংশ।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ২২ আগস্ট ২০২৬
দেশে পৌঁছাল কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাজুর মরদেহ
  • ২২ আগস্ট ২০২৬
শরীফুল ম্যাজিকে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
  • ২২ আগস্ট ২০২৬
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের মেয়ের
  • ২২ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় শিক্ষকদের বদলির জন্য যত আবেদন পড়ল
  • ২২ আগস্ট ২০২৬
বাংলাদেশ স্কাউটসে বড় নিয়োগ, বেতন নবম গ্রেডে
  • ২২ আগস্ট ২০২৬