তিন কেন্দ্রের ফলাফলে এগিয়ে মামুনুল হক

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০ PM
মামুনুল হক

মামুনুল হক © ফাইল ছবি

ঢাকা-১৩ আসনের ভোটের ৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ১ হাজার ২৩৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মামুনুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী ববি হাজাজ্জ পেয়েছেন ১ হাজার ১১৫ ভোট।

ঢাকা-১৩ আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন।এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন ও নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন।এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৮ জন।

এদিকে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। 

দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ। নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে চার ব্যক্তির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দিক থেকে কিছু অভিযোগ এসেছে।

দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সচিব বলেন, দুপুর ২টা পর্যন্ত মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট কাস্টিং হয়েছে ৪৭.৯১ শতাংশ।

ওয়েট অ্যান্ড সি, মিথ্যাচারের জবাব শিগগিরই পাবেন
  • ১১ নভেম্বর ২০২৬
অসুস্থ বাবা-বোনকে দেখতে গিয়ে হাসপাতালের বারান্দা থেকে পড়ে শ…
  • ১১ নভেম্বর ২০২৬
পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার উপরাষ্ট্রপতি রাকাবুমিং রাকা
  • ১১ নভেম্বর ২০২৬
মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে ভারত
  • ১১ নভেম্বর ২০২৬
সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫, সাত দিনের রিমান্ড আবেদন
  • ১১ নভেম্বর ২০২৬
‘ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিতে পারে’ বক্তব্য নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950