ঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমান

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৯ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০ PM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রাথমিক গণনায় এগিয়ে রয়েছেন। মোট ১২৪টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত একটি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে।

ঘোষিত ফলাফলে দেখা যায়, তারেক রহমান পেয়েছেন ৬৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী খালিদুজ্জামান পেয়েছেন ৩০৮ ভোট।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাকি কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশিত হলে আসনের সার্বিক চিত্র আরও স্পষ্ট হবে।

নির্বাচন কর্মকর্তারা বলেন, পর্যায়ক্রমে অবশিষ্ট কেন্দ্রগুলোর ফল ঘোষণা করা হবে।

এদিকে ঢাকা-৮ আসনের ভোটের ৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত প্রার্থী শাপলা কলি প্রতীকের প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী এগিয়ে রয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১ হাজার ২৪৯। অন্যদিকে এই আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন এ হাজার ২৪২ ভোট।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬