ঢাকার একটি আসনের ৯ কেন্দ্রে এগিয়ে ধানের শীষ

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৭ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৯ PM
ইসি

ইসি © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে মোট ২৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৯টি কেন্দ্রের বেসরকারি ও প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এতে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে রয়েছেন ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন বাবু।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রিজাইডিং কর্মকর্তারা প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন। 

৯ কেন্দ্রের ফলাফলে দেখা যায়, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাউদ্দিন বাবু ৩৭৬৯ ভোট পেয়ে বর্তমানে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ১১ দলীয় ঐক্যজোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী দিল শানা পারুল পেয়েছেন ৩৩৪৬ ভোট।

প্রাথমিক এই ফলাফলে দেখা যাচ্ছে, ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন বাবু তার প্রধান প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪২৩ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। বাকি ২৬৬টি কেন্দ্রের ভোট গণনা শেষ হওয়ার পর চূড়ান্ত ফলাফল জানা যাবে। 

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬