জয়পুরহাটে ভোট পড়েছে ৬৪ দশমিক ৫ শতাংশ

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫২ PM
ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা

ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা © টিডিসি

জয়পুরহাটে দুটি আসনে ভোট পড়েছে ৬৪ দশমিক ৫ শতাংশ। সকাল সাড়ে সাতটায় ২টি আসনে ২৫৫টি ভোটকেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয় এবং বিকেল সাড়ে চারটায় শেষ হয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গ্রহণ শেষে এ তথ্য জানা যায়।

সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের বেশ ভালো উপস্থিতি লক্ষ করা গেছে। তবে বেলা গড়ালে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কমতে দেখা গেছে। এখন পর্যন্ত জেলায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র ও ভোটকেন্দ্রের বাইরে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে জয়পুরহাট জেলার মোট ভোটার সংখ্যা ৮ লাখ ১৭ হাজার ৮৪৬ জন। জয়পুরহাট-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৬ হাজার ২৭৪ জন। আসনটিতে পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৯৮৪ জন এবং নারী ভোটার আছে ২ লাখ ৩৪ হাজার ২৮২ জন আর তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। জয়পুরহাট- ২ আসনে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৫৭২ জন। আসনটিতে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ১৭৭ জন ও নারী ভোটার আছে ১ লাখ ৭৭ হাজার ৩৯৩ জন আর তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬