হাসনাতের আসনে ট্রাক প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫০ PM
ট্রাক মার্কার প্রার্থী জসিমউদ্দীন

ট্রাক মার্কার প্রার্থী জসিমউদ্দীন © ফাইল ছবি

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী জসিম উদ্দীন। এ আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

ভোটগ্রহণ শেষে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে তিনি এ ঘোষণা দেন।

কারচুপির অভিযোগ এনে ফেসবুক লাইভে এসে জসিম উদ্দিন বলেন, কেন্দ্রগুলোতে ব্যালট ছিনতাই, নেতাকর্মীদের মারধর করা হয়েছে। অনেককে রক্তাক্ত ও বের করে দেওয়া হয়েছে। অনেকের বাড়ি বাড়ি গিয়ে হুমকির অভিযোগও তুলেছেন তিনি।

গণঅধিকার পরিষদের এ প্রার্থী অভিযোগ করেন, টাকা দিয়ে ভোট কিনেছে। আজ তারা নিজেরা নিজেরা ভোট কাটছে। এমন পরিস্থিতিতে জনগণের সার্বিক দিক বিবেচনা করে তিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

এর আগে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেয় বিএনপি। এর আগে ঋণখেলাপি হওয়ার অভিযোগে কুমিল্লা–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হয়। পরে দলটি কার্যত প্রার্থীশূন্য হয়ে পড়ে।

এ অবস্থায় জোটগত সিদ্ধান্ত অনুযায়ী, ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থনের নির্দেশ দেয়া হয়। ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীরা জসিমের পক্ষে মাঠে নেমেছেন।

শিগগিরই আসছে মহানগর ছাত্রদলের নতুন কমিটি, আলোচনায় যারা
  • ২২ অক্টোবর ২০২৬
মহিলা দলের পদ ছাড়তে অব্যাহতি চেয়ে নেত্রীর আবেদন
  • ২২ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন যে তথ্য দিলেন মাউশি ডিজি
  • ২২ অক্টোবর ২০২৬
দিনে বিদ্যুৎ মেলে ৪ ঘণ্টা, ইউনিট ৪২ টাকা—আরও ১০ টাকা বাড়ান…
  • ২২ অক্টোবর ২০২৬
সকালে কিশমিশ ভেজানো পানির পাঁচ উপকারিতা
  • ২২ অক্টোবর ২০২৬
ফের বন্ধ সাজেক ভ্যালি, পর্যটকদের ফিরতে নির্দেশ
  • ২২ অক্টোবর ২০২৬