হুইলচেয়ারে এসে ভোট দিলেন শারীরিক প্রতিবন্ধী আব্দুল কদ্দুছ

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ PM
হুইলচেয়ারে শারীরিক প্রতিবন্ধী আব্দুল কদ্দুছ

হুইলচেয়ারে শারীরিক প্রতিবন্ধী আব্দুল কদ্দুছ © টিডিসি

নেত্রকোনা-৩ আসনের দক্ষিণ রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন শারীরিক প্রতিবন্ধী আব্দুল কদ্দুছ (৬২)। এসে সবার নজর কাড়লেন কদ্দুছ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হুইলচেয়ার করে আসতে দেখা যায় তাকে। বয়সের ভার সত্ত্বেও ভোট দেওয়ার আগ্রহে তিনি পৌঁছে যান কেন্দ্রে।

আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দিয়ে বের হয়ে ছিলেন বেশ হাস্যোজ্জ্বল। তখন তিনি বলেন, ‘জীবনে অনেক ভোট দিছি। এইবার অনেক শান্তি, কোনো ঝামেলা নেই। আমার বাড়ির সবাই ভোট দিতে এসেছে। আল্লাহ বাঁচায়ে রাখলে আবার ভোট এলে ভোট দেব।’

কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বলেন, সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিরতিহীন বিকেল সাড়ে চারটায় পর্যন্ত। এ কেন্দ্রটিতে ২ হাজার ৮২৩ ভোট। প্রথম তিন ঘণ্টায় মাত্র ৫০০ প্লাস ভোট কাস্টিং হয়েছে। ভোটার উপস্থিতি খুব কম। আশা করছি বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে। এই কেন্দ্রে বেশ কয়েকজন বৃদ্ধ ভোট দিতে এসেছেন। এমন লোকজন ভোট দিতে এলে তো ভালো লাগে।’

হবিগঞ্জে ৯ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির শিক্ষাবৃত্তি পেল ৪৩৭ কৃতী শিক্ষার্থী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজা-ইয়াবাসহ যুবদল নেতার ছেলেসহ আটক ৩
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর লালবাগের বাসায় একা থাকা আইনজীবীর মরদেহ উদ্ধার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পল্লী বিদ্যুৎ সমিতিতে ৪০ 'মিটার রিডার-কাম-ম্যাসেঞ্জার' নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9