হালুয়াঘাটে আসনে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৩ PM
নারী ভোটারদের দীর্ঘ লাইন

নারী ভোটারদের দীর্ঘ লাইন © টিডিসি

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।

বিশেষ করে হালুয়াঘাট উপজেলার নাসুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন সবার নজর কেড়েছে। সকাল সাতটা থেকেই নারী ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষা করতে দেখা যায়।

এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৪৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ২৩০ এবং নারী ভোটার ২ হাজার ২১৭ জন। ভোট গ্রহণ কর্মকর্তাদের তথ্যমতে, সকাল ১০টা পর্যন্ত এ কেন্দ্রে ৬০১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

লাইনে দাঁড়িয়ে থাকা নারী ভোটার সীমা রানী বলেন, ‘সকাল সাড়ে ৭টা থেকে লাইনে দাঁড়িয়েছি। নিজের ভোট নিজে দিতে পেরে খুব ভালো লাগছে।’

ফরিদা আক্তার জানান, পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোরেই ঘরের কাজ শেষ করে কেন্দ্রে এসেছেন। 

আরেক ভোটার নাসিমা বলেন, ‘পরিবেশ এখন পর্যন্ত শান্ত আছে। আশা করি নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারব।’

নাসুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. হাফিজুর রহমান বলেন, সকাল থেকেই নারী ভোটারদের উপস্থিতি বেশ লক্ষণীয়। বর্তমানে বোরো ধান রোপণের মৌসুম চলছে। পুরুষরা মাঠের কাজ শেষ করে হয়তো দুপুরের দিকে কেন্দ্রে আসবেন।

কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে ২৫ জন ভোট গ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন ১৪ জন সদস্য। তিন প্রার্থীর মোট ২৪ জন পোলিং এজেন্টকে কেন্দ্রে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এদিকে ময়মনসিংহ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) সালমান ওমর রুবেল সকাল ১০টায় নিজের ভোট প্রদান করেন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি জানান, সামগ্রিক পরিবেশ সন্তোষজনক হলেও কিছু কিছু কেন্দ্রে ধানের শীষের কর্মীরা বিক্ষিপ্তভাবে ঝামেলা তৈরির চেষ্টা করছে। প্রশাসন কঠোর অবস্থানে থাকলে দিনশেষে ভোটাররা তাদের সঠিক রায় দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬