দাঁড়িপাল্লায় ভোট চেয়ে বিতর্কে আনসার সদস্য, প্রত্যাহার

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৯ PM
আনসার সদস্য শরিফা বেগম

আনসার সদস্য শরিফা বেগম © সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে ভোটকেন্দ্রের ভেতরে দায়িত্বরত অবস্থায় এক নারী আনসার সদস্য প্রকাশ্যে নির্দিষ্ট প্রতীকের পক্ষে ভোট চেয়ে বসায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযোগ ওঠার কয়েক মিনিটের মধ্যেই তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে কেন্দ্রের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গাইবান্ধা-৩ আসনের পলাশবাড়ী এএএসবিপি মহিলা ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যাহার হওয়া ওই আনসার সদস্যের নাম শরিফা বেগম। তিনি পলাশবাড়ী উপজেলা আনসার ও ভিডিপির সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, ভোটকেন্দ্রের ভেতরে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের উদ্দেশ্যে শরিফা বেগম স্পষ্ট উচ্চকণ্ঠে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। নির্বাচনী দায়িত্বে থাকা একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের এ ধরনের আচরণ দেখে সঙ্গে সঙ্গে প্রতিবাদে ফেটে পড়েন উপস্থিত বিএনপি ও অন্যান্য দলের সমর্থকরা। একই সঙ্গে কেন্দ্রের ভেতরে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি জটিল আকার ধারণ করলে অভিযুক্ত আনসার সদস্য দ্রুত কেন্দ্রের ভেতরের একটি কক্ষে সরে গিয়ে অবস্থান নেন।

খবর পেয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আরিফুল ইসলাম ঘটনাস্থলে যান এবং অভিযোগের সত্যতা যাচাই করেন। তিনি তাৎক্ষণিকভাবে ওই আনসার সদস্যকে ভোটকেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেন এবং কেন্দ্র চত্বর ছেড়ে যাওয়ার নির্দেশ দেন।

প্রিজাইডিং অফিসার মো. আরিফুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের ঘটনায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকেও অবহিত করা হয়েছে।’

এ ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র এলাকায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা ও উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করেন। তাদের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি অতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত থাকে।

চবি স্টেশনে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, ফুড কার্ট কর্মী গ…
  • ১৫ জুলাই ২০২৬
লোহাগাড়ায় প্রাইভেটকার থেকে দুই এলজি উদ্ধার, যুবদল নেতাসহ …
  • ১৫ জুলাই ২০২৬
সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো?
  • ১৫ জুলাই ২০২৬
বাসে আলাপের পর বন্ধুত্ব, ধার দেওয়া অর্থ শোধ করতে ডেকে তরুণী…
  • ১৫ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে যন্তর মন্তরে টানা ১৮ দিন অনশনে …
  • ১৫ জুলাই ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্র…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence