জয়পুরহাটে ২টা পর্যন্ত ভোট পড়েছে ৫৫ শতাংশের বেশি

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫২ PM
গ্রাফচিত্রে ভোট গ্রহণের হার

গ্রাফচিত্রে ভোট গ্রহণের হার © সংগৃহীত

জয়পুরহাটে দুটি আসনে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৫৫ দশমিক ৫ শতাংশ। জয়পুরহাট-১ আসনে ভোট পড়েছে ৫৬ শতাংশ এবং জয়পুরহাট-২ আসনে ৫৫ শতাংশ। এই ভোটের হারে পোস্টাল ব্যালট গণনা করা হয়নি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা মো. আল-মামুন মিয়া। 

এরআগে সকাল সাড়ে সাতটায় ২টি আসনে ২৫৫টি ভোটকেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের বেশ ভালো উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী-পুরুষ ভোটাররা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র ও ভোটকেন্দ্রের বাইরে বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে।

এখন পর্যন্ত জেলায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে জয়পুরহাট জেলার মোট ভোটার সংখ্যা ৮,১৭,৮৪৬ জন। জয়পুরহাট-১ আসনে মোট ভোটার ৪,৬৬,২৭৪ জন। আসনটিতে পুরুষ ভোটার ২,৩১,৯৮৪ জন এবং নারী ভোটার আছে ২,৩৪,২৮২ জন আর তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। জয়পুরহাট- ২ আসনে মোট ভোটার ৩,৫১,৫৭২ জন। আসনটিতে পুরুষ ভোটার ১,৭৪,১৭৭ জন এবং নারী ভোটার আছে ১,৭৭,৩৯৩ জন আর তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। 

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬