পাবনায় জামায়াতের এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৮ AM
করমজা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র

করমজা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র © সংগৃহীত

পাবনা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী নাজিবুর রহমানের এক এজেন্টকে ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগমুহূর্তে করমজা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, সকালবেলা ভোটগ্রহণের প্রস্তুতির সময় ওই এজেন্ট কেন্দ্রে ঢুকতে গেলে বাধা দেওয়া হয়। এ নিয়ে কেন্দ্রে কিছু সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে কেন্দ্রের পরিবেশ স্বাভাবিক হয়।

এদিকে সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে। ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। একই সঙ্গে সংবিধান সংস্কার ও ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হচ্ছে।

নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ ৫৮ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছেন ১ লাখ ৮ হাজারের বেশি। 

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬