সিরাজগঞ্জে ইউনিয়ন জামায়াত আমিরের বাড়িতে আগুন

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০১ AM
ইউনিয়ন জামায়াত আমিরের বাড়িতে আগুন

ইউনিয়ন জামায়াত আমিরের বাড়িতে আগুন © ভিডিও থেকে নেওয়া

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় ইউনিয়ন জামায়াতের আমিরের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সলংগা ইউনিয়ন জামায়াতের আমির হারুনুর রশিদের বাড়ির বাইরে রাখা সরিষার গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

হারুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। কারা বা কী উদ্দেশ্যে আগুন দিয়েছে, তা নিশ্চিত না হয়ে তিনি এ বিষয়ে মন্তব্য করতে চাননি।

সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, খবর পাওয়ার পরই টহল পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী দাবি করেন, ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই সরিষার গাদায় আগুন দেওয়া হয়েছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক পক্ষ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬