কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে আগুন

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৩ AM
কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে আগুন

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে আগুন © সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক জামায়াত নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও সম্পূর্ণ পুড়ে গেছে বাড়ির রান্নাঘর। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জাহিদ হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে দুই দুর্বৃত্ত বাড়ির পেছন দিক দিয়ে প্রবেশ করে রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। তবে এরই মধ্যে রান্নাঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

জাহিদ হাসান বলেন, ‘বিকেলে হঠাৎ দুজন দুর্বৃত্ত বাড়ির পেছন দিক দিয়ে এসে রান্নাঘরে আগুন দেয়। কারা এ ঘটনা ঘটিয়েছে তা শনাক্ত করতে পারিনি। নির্বাচনে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে আমার ধারণা।’

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬