বিএনপির হামলায় জামায়াতের ৬ নেতাকর্মী আহত, টাকা বিতরণ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৪ AM
বিএনপির হামলায় আহত জামায়াতের নেতাকর্মীর

বিএনপির হামলায় আহত জামায়াতের নেতাকর্মীর © ভিডিও থেকে নেওয়া

বাগেরহাট সদর উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত জামায়াতের ছয় নেতাকর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার বারুইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জামায়াতের ছয় কর্মী হলেন-তুহিন শেখ, হাবিবুর রহমান শেখ, গোলাম মোস্তফা, শিমুল শেখ, মো. হাসিবুল ও আলী মল্লিক। তাদেরকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জামায়াতের অভিযোগ, ধানের শীষ প্রতীকের নেতাকর্মীরা ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিল। এ খবর পেয়ে স্থানীয় জামায়াত কর্মীরা সেখানে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে অন্তত ছয়জন আহত হন। তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে দাবি করা হয়।

অন্যদিকে বিএনপির দাবি, জামায়াতের নেতাকর্মীরা টাকা ও লিফলেট নিয়ে এলাকায় প্রবেশ করলে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে তাদের ভাস্কর চক্রবর্তী ও সেলিম শেখ নামের দুই কর্মী আহত হয়েছেন।

বাগেরহাট-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহার প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ বলেন, ধানের শীষের পক্ষে স্থানীয় লিটু মেম্বারসহ বিএনপির কিছু নেতাকর্মী টাকা বিতরণে বের হন। বিষয়টি জানতে পেরে জামায়াত কর্মীরা তাদের অনুসরণ করলে বিএনপির লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এদিকে বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম মাসুদ বলেন, ৮ থেকে ১০ জন জামায়াত কর্মী বাড়ি বাড়ি গিয়ে টাকা ও লিফলেট বিতরণ করছিল। বিএনপির কর্মীরা বাধা দিলে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ হয়। এতে তাদের দুই কর্মীর মাথায় আঘাত লাগে এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬