ভোটাধিকার রক্ষায় জেন-জিদের মাঠে থাকার আহ্বান নাহিদ ইসলামের

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৩ AM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ AM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © ফাইল ফটো

ভোটাধিকার রক্ষায় জনগণেরর পাশাপাশি স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীদেরও ভোট কেন্দ্রের ৪ শত গজের বাইরে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (১১ ফেব্রুয়ারী) রাত ১২ টা ১০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি এই আহ্বান জানান। 

নাহিদ ইসলাম বলেন, যারা জেন জি-স্কুল কলেজ, মাদরাসার শিক্ষার্থীরা রয়েছেন, জুলাই অভ্যুত্থানে তোমরাই বুলেটের সামনে দাঁড়িয়েছো। জুলাইয়ের আকাঙ্ক্ষা - দেশ গণতন্ত্রের পথে যাবে, মেধাভিত্তিক, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। সেটার প্রথম ধাপ হচ্ছে ফেয়ার ইলেকশন হচ্ছে কিনা। তোমরা অনেকে হয়তো ভোটার নয়। কিন্তু তোমরাও ভোটকেন্দ্রে আসো, ভোটকেন্দ্রের ৪ শত গজের বাইরে অবস্থান করো। কোন অন্যায় হলে প্রতিরোধ গড়ে তুল। কেউ না থাকলে তুমি একাই প্রতিবাদ করো। 

তিনি আরও বলেন,জুলাইয়ে আবু সাঈদ একাই দাঁড়িয়ে ছিল। এভাবে দেখবা আবাবিলের মত সবাই তোমার পাশে এসে দাঁড়িয়েছে। কেউ যদি অন্যায়ভাবে ভোটাধিকার হরণের চেষ্টা করে, আমরা সবাইকে প্রতিরোধ গড়ে তুলবো। 

সকালেই ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা সাধারণ মানুষ এবং তরুণদের। আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে আসুন। কোন অনিয়ম দেখলে কালেক্টিভলি প্রতিবাদ করুন। 

এ সময় তিনি মিডিয়াকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আপনারা যারা মিডিয়া হাউজে কর্মরত আছেন, আপনারা সত্য প্রকাশ করুন। নির্বাচনে আপনাদের জন্য উচিত হবে না কোন পক্ষ অবলম্বন করা। আর প্রশাসনের ভাইদেরকে বলবো, আমরা সামনে অগ্রসর হতে চাই। আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। অতীতের নির্বাচনগুলোতে আপনাদের ভূমিকা কি ছিল, জাতি তা দেখেছে। অতীতের কর্মকাণ্ডের প্রশাসনের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তারা ভেবেছিল তাদের কর্মকাণ্ডের জন্য তাদের শাস্তির মুখোমুখি হতে হবে না। তাই প্রশাসনের ভাইদের বলবো, এধরণের কাজ করলে আপনারা জনগনের সামনে দাঁড়াতে পারবেন না। 

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিইউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬