জামায়াত আমাকে ছাড়া কাকে ভোট দেবে: ফয়জুল করিম

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪০ PM
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম © সংগৃহীত

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম দাবি নিয়ে বলেছেন, জামায়াত আমাকে ছাড়া কাকে ভোট দেবে? জামায়াত আল্লাহর আইন চায়, আমিও আল্লাহর আইন চাই। কাজেই তারা আমাকে ভোট দেবে।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফয়জুল করিম বলেন, জামায়াতের ইশতেহারে ইসলাম নেই। জামায়াতের ইশতেহারে ইসলামের কথা না থাকায় আমরা তাদের সঙ্গে জোট ভেঙে দিয়েছি। আমরা ইসলামের পক্ষে একটি আলাদা নির্বাচনী বক্স চেয়েছি।

এসময় তিনি বলেন, আমাকে নির্বাচিত করলে প্রশাসনকে বলব- যাদের নামে মিথ্যা মামলা রয়েছে, সেগুলো প্রত্যাহার করতে। পাশাপাশি বরিশালে চাঁদাবাজি নির্মূলে সর্বোচ্চ চেষ্টা করব। অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব।

প্রশাসনকে উদ্দেশ্য করে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, কোনো অবস্থাতেই যেন ভোটের পরিবেশ নষ্ট না হয়। সবাই যেন নিজের পছন্দমতো ভোট দিতে পারে, সেই ব্যবস্থা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।

এসময় তিনি ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কোনোভাবেই নির্বাচনের মাঠ সঠিক ছিল কি না সে ব্যাপারে মন্তব্য করবেন না বলেও জানান তিনি।

এছাড়াও সংবাদ সম্মেলনে তিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান মিলেমিশে একটি সুন্দর বরিশাল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬