জুনায়েদ সাকির কর্মীদের বিরুদ্ধে হুমকির অভিযোগ জামায়াত প্রার্থীর

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৫ PM , আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৭ PM
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী প্রার্থী

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী প্রার্থী © টিডিসি ফটো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া- ৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী জোনায়েদ সাকির কর্মী – সমর্থকদের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর পোলিং এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন ও নারী ভোটারদের শ্লীলতাহানির হুমকির অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বাঞ্ছারামপুর দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী মো. মহসীন এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে মো. মহসীন বলেন, এজেন্টদের বাড়ি-বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে – তারা যেন এজেন্ট না হয়। দাঁড়িপাল্লার পক্ষে যেন তারা কাজ না করে। যদি তারা ভোটকেন্দ্রে এজেন্ট হিসেবে যায়, তাদেরকে বাড়িছাড়া করবে বলে হুমকি দেওয়া হচ্ছে। বেশ কয়েকজন এজেন্ট জানিয়েছেন যে, পর্যাপ্ত নিরাপত্তা না পেলে তারা ভোটকেন্দ্রে যাবে না।

তিনি বলেন, বিভিন্ন জায়গায় নারী ভোটারদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। বোরকা খুলে তাদেরকে বস্ত্রহীন করে রাস্তায় ঘুরাবে – এ ধরনের ভয়-ভীতি তারা দেখাচ্ছে। এগুলো স্পষ্টত মৌলিক মানবাধিকার পরিপন্থি কাজ। ভোটাররা স্বাধীনভাবে ভোটকেন্দ্রে যাবে- এটা আমরা প্রশাসনের কাছে দাবি জানাই। যে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে এগুলো খুবই আপত্তিকর।

তিনি বলেন, জোনায়েদ সাকি মানবাধিকার নিয়ে কাজ করেন, তাহলে এখানে মানবাধিকার রইলো কই ? নারী অধিকার নিয়ে ওনি কথা বলেন, নারীদের সম্মান রইলো কই ?

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই জানিয়ে জামায়াতের প্রার্থী মো. মহসীন আরও বলেন, আমরা প্রশাসনের কাছে যে অভিযোগগুলো দিয়েছি, সেই অভিযোগগুলোর দৃশ্যমান কোনো ফলাফল আমরা পাইনি। দৃশ্যমান ফলাফল পেলে আমরা ধরে নিতাম লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। যেহেতু দৃশ্যমান ফলাফল আমরা পাইনি, আশঙ্কা তো থেকেই যায়।

এসময় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬