নির্বাচনে ভোটগ্রহণে প্রস্তুত পেকুয়া

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৭ PM
কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে ব্যালট বক্স

কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে ব্যালট বক্স © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণে প্রস্তুত পেকুয়া। এ উপলক্ষে প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ও প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আসনের অন্তর্ভুক্ত ব্যালট ও সরঞ্জাম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী  রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম মাহবুব  জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে সব কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে এবং প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রে গিয়ে ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

এ নির্বাচনে পেকুয়ায় দায়িত্ব পালন করবেন ২  জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,   প্রিজাইডিং অফিসার ৪৭ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৩০২ জন এবং ৬০৪ জন পোলিং অফিসার।  আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে ৭ ইউনিয়নে ৭ টি  সেনাবাহিনীর  পেট্রোল টীম, বিজিবির ৫ টি, পুলিশের ৫ টি মোবাইল টিম ও  র‍্যাবের ১ টি টিম।

ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী পেকুয়ায় টহল জোরদার করেছে। কোন প্রকার যেন আইনশৃঙ্খলা বিঘ্ন না হয় প্রশাসন যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছেন।

উপজেলা প্রশাসন আশা প্রকাশ করেছে, সকলের সহযোগিতায় পেকুয়ায়  একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হবে।

এবারের পেকুয়া উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৪৮ হাজার ৭৫০ জন। তার মধ্যে পুরুষ ৮০ হাজার ৯২৮,  মহিলা ৬৭ হাজার ৮২১  জন ও তৃতীয় লিঙ্গের ১ জন। মোট ভোট কেন্দ্র ৪৭  টি, মোট বুথ ৩০২ টি।

পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৬.৮৩ শত…
  • ০৯ মে ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্…
  • ০৯ মে ২০২৬
দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে সংসদ সদস্য আহত
  • ০৮ মে ২০২৬
যেই পুলিশ একসময় আমাদের দৌড়ানি দিত, এখন তারাই গার্ড দেয়: গণশ…
  • ০৮ মে ২০২৬
মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ সাজেদুরের লাশ তিন ঘণ্টা পর উদ্ধার
  • ০৮ মে ২০২৬
দেশে ক্যান্সার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন জাম…
  • ০৮ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9