৫০ নয় সেই জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১০ PM
উদ্ধার হওয়া টাকা ও জামায়াত নেতা

উদ্ধার হওয়া টাকা ও জামায়াত নেতা © সংগৃহীত ও সম্পাদিত

ঠাকুরগাঁও জেলা জামায়াতের বেলাল উদ্দিনের কাছে মোট ৭৪ লাখ টাকা পাওয়া গেছে। যদিও তাকে আটকের সময় পুলিশ জানিয়েছিল জেলা জামায়াত আমিরের কাছে ৫০ লাখ টাকা ছিল।

বুধবার বিকেলে মেশিনের মাধ্যমে জেলা জামায়াতের আমিরের কাছ থেকে উদ্ধার হওয়া টাকা গণনার কাজ শেষ হয়। গণনায় মোট ৭৪ লাখ টাকা পাওয়া যায় বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।

এদিকে টাকাসহ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আশিকুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন।

রমেক হাসপাতাল পরিচালক বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির হার্টের অসুস্থতা নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে।

সকালে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরকে আটক করে নীলফামারী পুলিশ। জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ওই সময়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছিলেন। তবে তিনি টাকার সংখ্যা ও কিসের টাকা সেটি জানাতে পারেননি। জামায়াত নেতা বেলাল উদ্দিনের দাবি, ওই টাকা তার নিজের ব্যবসার।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে বড় বড় পদ…
  • ২১ আগস্ট ২০২৬
‘মির্জা ফখরুলের রোল দায়িত্বশীল বড় ছেলের’— ফাহাম
  • ২১ আগস্ট ২০২৬
২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হবে ‘কালো দিবস’
  • ২১ আগস্ট ২০২৬
দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর পরিকল্পনা, গ্রেপ্তার…
  • ২১ আগস্ট ২০২৬
ভাইভা শুরুর আগে যা করবেন, যা করবেন না
  • ২১ আগস্ট ২০২৬
এক বছর মেয়াদের ১০ মাস পার হলেও হয়নি শপথ, ক্যাম্পাস ছেড়েছেন …
  • ২১ আগস্ট ২০২৬