সাতক্ষীরায় বৈছাআ’র ১২ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৮ PM
সাতক্ষীরায় বৈছাআ’র ১২ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সাতক্ষীরায় বৈছাআ’র ১২ নেতাকর্মীর বিএনপিতে যোগদান © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের আর বাকি কয়েক ঘন্টা। এর পূর্বে সাতক্ষীরায় বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) ১২ জন নেতাকর্মী।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) তালা উপজেলার পাটকেলঘাটা থানা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা দল বদল করেন।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেল (খুলনা বিভাগ) এর সমন্বয়কারী রাকিবুল ইসলাম, পাটকেলঘাটা থানার আহ্বায়ক রুবেল হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান, সদস্য সচিব ইকবাল হাসান, যুগ্ম সদস্য সচিব আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক রুবায়েত ইসলাম রাতুল, সদস্য সৌরভ ভট্টাচার্য, আজিম খা, তামিম ইকবাল, আবু সাঈদ, সুমন হোসেন ও খাদিজা খাতুন।

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব নবাগতদের স্বাগত জানান। তিনি বলেন, তরুণদের এই সিদ্ধান্ত এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করবে।

এসময় পাটকেলঘাটা থানা বিএনপি ও ছাত্রদলের নেতারা যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিভাগীয় সহ-সমন্বয়কারী রাকিবুল ইসলাম জানান, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি এবং হাবিবুল ইসলাম হাবিবের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে তারা বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি দাবি করেন, হাবিবুল ইসলাম হাবিব এমপি থাকাকালীন সময়ে শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে।

এসময় তিনি তালা-কলারোয়া এলাকার ভোটারদের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে হাবিবুল ইসলাম হাবিবকে জয়যুক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি প্রায়…
  • ১১ জুলাই ২০২৬
ঢামেকে পোস্টগ্রাজুয়েট ট্রেইনি বেশি, আমরা শেখার সুযোগ পাই না…
  • ১১ জুলাই ২০২৬
এইচএসসির আইসিটি ও মাদ্রাসার ইংরেজি পরীক্ষায় কতজন বহিষ্কার হ…
  • ১১ জুলাই ২০২৬
অখণ্ড পাকিস্তান চেয়েছিলেন শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দ…
  • ১১ জুলাই ২০২৬
চাকরি হারিয়ে কৃষিতে স্বপ্ন, টানা বৃষ্টিতে ভেসে গেল ফাহাদের…
  • ১১ জুলাই ২০২৬
শেকৃবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহিম, সাধারণ সম্পাদক শাহেদ
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence