ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর সেই স্বেচ্ছাসেবক দল নেতার সাংবাদিক কার্ড বাতিল

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৭ PM
আবু মুহিত গাজী নামে ইস্যু করা সংবাদ সংগ্রহের কার্ড ও জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের জারি করা গণবিজ্ঞপ্তি

আবু মুহিত গাজী নামে ইস্যু করা সংবাদ সংগ্রহের কার্ড ও জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের জারি করা গণবিজ্ঞপ্তি © টিডিসি

দ্য ডেইলি ক্যাম্পাসে ‘ফেসবুক পেজের নামে সংবাদ সংগ্রহের কার্ড পেলেন স্বেচ্ছাসেবক দল নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর সাতক্ষীরাজুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসার পরপরই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে বিতর্কিত সেই কার্ডটি বাতিল ঘোষণা করে জরুরি গণবিজ্ঞপ্তি জারি করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক।

সংবাদটি প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে জেলা প্রশাসন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আফরোজা আখতার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আবু মুহিত গাজীর কাগজপত্র সঠিক না থাকায় তার নামে ইস্যুকৃত কার্ডটি অবৈধ ঘোষণা করা হয়েছে।

প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, ‘সাংবাদিকদের কার্ড বিতরণ রেজিস্টারে অন্তর্ভুক্ত ৪৫৮ নং সিরিয়ালের সাংবাদিক জনাব আবু মুহিত গাজী এর কাগজপত্র সঠিক না থাকায় প্রাথমিকভাবে তা বাতিল হিসেবে রেজিস্টারভুক্ত করা হয়। পরবর্তীতে ১১৫৯৬২ নং কার্ডটি উক্ত ব্যক্তির কাছে চলে গেলেও কার্ডটি স্বভাবতই অবৈধ হিসেবে বিবেচিত হবে।’

বিজ্ঞপ্তিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে বলা হয়েছে, ‘আবু মুহিত গাজী ১১৫৯৬২ নং কার্ডটি কোনো ভোটকেন্দ্রে প্রদর্শন করতে পারবেন না। যদি তিনি উক্ত কার্ড ব্যবহার করে কোনো ভোটকেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করেন, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সংবাদ সংগ্রহের জন্য সাতক্ষীরায় সাংবাদিক কার্ড বিতরণে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ ওঠে। বিশেষ করে তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মুহিত গাজী অনিবন্ধিত ফেসবুকভিত্তিক ‘এ ওয়ান’ টিভির পরিচয়ে সাংবাদিক কার্ড সংগ্রহ করায় পেশাদার সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে ‘দ্য ডেইলি ক্যাম্পাস’-এ সংবাদ প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

পেশাদার সাংবাদিকরা প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, অনিবন্ধিত অনলাইন পোর্টাল এবং রাজনৈতিক দলের পদধারী ব্যক্তিদের সাংবাদিক হিসেবে কার্ড দেওয়া সাংবাদিকতার পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করছিল। দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করায় প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত হয়েছে।

আধুনিক ও নান্দনিক রূপ পেল ডাকসু সংগ্রহশালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ জোড়া ট্রেন বন্ধ, লাকসামে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি ট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9