গায়ের জোরে হলেও বিএনপির রাজনীতি করবো: স্বতন্ত্র প্রার্থী পিন্টু

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৩ PM
জাকারিয়া পিন্টু

জাকারিয়া পিন্টু © টিডিসি ফটো

নির্বাচনে জয়-পরাজয় যা-ই ঘটুক না কেন নির্বাচনের পরে গায়ের জোরে হলেও বিএনপির রাজনীতি করবেন বলে জানিয়েছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্রপ্রার্থী জাকারিয়া পিন্টু।

গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদী বাজারের পুরাতন বাসস্ট্যান্ডে নির্বাচনী জনসভায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এমন মন্তব্য করেন।

জাকারিয়া পিন্টু বলেন, আমি শহীদ জিয়ার সৈনিক। আমি গায়ের জোরেই এই দল করে এসেছি। আমাকে প্রতিপক্ষ দল করতে দেয়নি কখনই, গায়ের জোরেই করে এসেছি এবং গায়ের জোরেই করি, এটা তারেক রহমান নিজেও জানেন। অতএব এই দল আমার এবং আমি করবোই।

তিনি বলেন, আমি এই নির্বাচনে যেখানেই গেছি সেখানেই বিপুল সাড়া পেয়েছি। বিশেষ করে তরুণ প্রজন্মের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি জয়ের ব্যাপারে আশাবাদী। কিন্তু ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও তার বাহিনী ভোটারদের বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। আমি বিষয়গুলো প্রশাসনকে অবহিত করেছি।

জনসভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথার সভাপতিত্বে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ফারুক আহমেদ খান, পাকশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম তপন সরদার, দাশুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম কেনেডি মালিথাসহ বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় জাকারিয়া পিন্টুকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে কারাগার বন্দি ছিলেন। ৫ আগস্ট পরবর্তীতে মুক্ত হন। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9