কোরআন-ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করব: মুফতি রেজাউল করীম

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ PM
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম © টিডিসি ফটো

৫৪ বছর যারা দেশ চালিয়েছিল তারা পাঁচবার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে দেশকে কলঙ্কিত করেছে; আমাদের অপমান করেছে’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম।

গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলামী আন্দোলন, বাংলাদেশ মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী নেছার আহমাদ আন-নাছিরীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, বিএনপি এবং জামায়াতে ইসলামীর সঙ্গে যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে- তারা আমাদেরকে পরিষ্কার করেছে, তারা কোরআন ও ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। একমাত্র আমরা পরিষ্কার করেছি কোরআন-ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করব। আমরা কিন্তু সমঝোতায় চলছিলাম। আমরা প্রথমে পাঁচ দল একসঙ্গে চলছিলাম একটা বাক্সে দেওয়ার জন্য ইসলামের পক্ষে। পথচলায় সেখানে এসে যোগদান করেছিল জামায়াত। তার সঙ্গে আরও দুই-একটা দল।

তিনি আরও বলেন, আমাদের ঘোষণা ছিল, আমরা বাক্স দেব ইসলামের পক্ষে একটা। কিন্তু তারা যখন দেখল সারাদেশের ভেতরে মানুষ এর পক্ষে ভোট দেওয়ার জন্য প্রস্তুত, তখন তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে। তখন তারা ক্ষমতাপ্রেমিক হয়ে ক্ষমতার লোভে ইসলামকে সরিয়ে রাষ্ট্র পরিচালনা করবে প্রচলিত গণতন্ত্রের নিয়ম-আইন অনুযায়ী। আমরা কি আর এই নিয়মে থাকতে পারি? সমঝোতায় থাকতে পারি? এজন্যই আমরা ইসলামের পক্ষের বাক্স আলাদা করার জন্য হাতপাখা প্রতীক নিয়ে সারাদেশে ২৫৮টি আসনে নির্বাচন করছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি রেজাউল করীম আবরার, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী গাজী নিয়াজুল করীম, প্রচার ও দাওয়াহ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল ও কার্যনির্বাহী সদস্য সৈয়দ আনোয়ার আহমদ প্রমুখ।

জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্…
  • ৩০ মার্চ ২০২৬
নওগাঁয় ৫ বিঘা ধানক্ষেতে বিষ ছিটিয়ে ফসল নষ্টের অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে ধোঁয়াশা, যা …
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে ‘সালাহউদ্দিন সাহেব’ সম্বোধন নিয়ে আপত্তি, হাসনাতের দুঃ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence