‘জামায়াত মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা চালাচ্ছে’

১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩ PM
জনসভায় বক্তব্য দিচ্ছেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন

জনসভায় বক্তব্য দিচ্ছেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন © টিডিসি ফটো

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন বলেছেন, সাহাবীদের পরে আর কেউ নিশ্চিতভাবে নির্দিষ্ট ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিতে পারে না। অথচ জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য এ দেশের সরলসোজা মা-বোনদের মিথ্যা প্রবঞ্চনা দিয়ে বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে ভোট চাচ্ছে।

গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে আশাশুনি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী আলাউদ্দীন বলেন, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ইসলামে কাউকে জান্নাতের নিশ্চয়তা দেওয়ার অধিকার সাহাবীদের পর আর কারও নেই।

এসময় তিনি জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, একটি দল মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

আশাশুনির উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আপনারা যদি বারবার ভুল করেন, তাহলে আবারও অবহেলিত থাকবে আশাশুনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চারবার রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে সারাদেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি শুরু করেছিল। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আশাশুনিবাসী ৫৪ বছরের মধ্যে একবারও পার্লামেন্টে জাতীয়তাবাদী দলের প্রতিনিধি পাঠাতে পারেনি বলেই আজকে তাদের এত দুর্ভোগ। কাজেই আশাশুনি কালিগঞ্জের উন্নয়নের স্বার্থে ধানের শীষকে বিজয়ী করুন।

এদিন দুপুর থেকেই আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়ন থেকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকে জনসমুদ্রে পরিণত হয় সভাস্থল। এসময় ‘ভোট দেবো কিসে—ধানের শীষে’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সমাবেশস্থল।

আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাংবাদিক বোরহান উদ্দিন বুলু, খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইউনুচ আলী, আশাশুনি উপজেলা মহিলাদলের নেত্রী ডাঃ মর্জিনা ইসলাম বেবি প্রমুখ।

নির্বাচনী জনসভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9