ময়মনসিংহে শ্রমিক দল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ১৩ নেতা বহিষ্কার

১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১২ PM
বিএনপির লোগো

বিএনপির লোগো © সংগৃহীত

দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গৌরীপুর উপজেলা ও পৌর শ্রমিক দলের ৫ জন, স্বেচ্ছাসেবক দলের ৫ জন ও যুবদলের ৩ জনসহ ১৩ জনকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ময়মনসিংহ জেলা শ্রমিক দল-যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের পাঁচজন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন গৌরীপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সুলতান ইসলাম ও আশরাফুল ইসলাম, ভাংনামারী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. জুয়েল মিয়া এবং সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল। 

বহিষ্কারাদেশে অনুমোদন করেন জেলা শ্রমিক দলের সভাপতি মুহাম্মদ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মো. মফিদুল ইসলাম মোহন। সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও আদর্শিক অবস্থান সুদৃঢ় করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃতরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আকন্দ সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হোসেন তারেক, জুবায়ের আকাশ, আতিকুর রহমান সোহাগ, সদস্য আল মাহমুদ রনি।

ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল ও সদস্যসচিব মহিবুল হক টুটুল এ আদেশ দেন। দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলীয় সিদ্ধান্ত অমান্য এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950