‘টাকা নেবেন তাগো, ভোট দেবেন হাঁসো’- রুমিন ফারহানা

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ AM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ AM
ব্যারিস্টার রুমিন ফারহানা ও তার নির্বাচনী প্রতীক

ব্যারিস্টার রুমিন ফারহানা ও তার নির্বাচনী প্রতীক © টিডিসি সম্পাদিত

ভোটের আগে কেউ উপহার হিসেবে টাকা দিলে তা নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি বলেন, ভোটের আগে কেউ আপনারারে উপহার দিতে পারে। এটা লইয়া লইয়েন। টাকা নেবেন তাগো, ভোট দেবেন হাঁসো।

গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে সরাইল উপজেলার শাহবাজপুর আমিনপাড়ায় এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, আমার কানে অনেক রকম খবর আসছে। বিভিন্ন ভোটারের বাড়ি-বাড়ি গিয়ে টাকাও উপহার দেওয়া হচ্ছে। যারা টাকা দিয়ে ভোট কেনে, তারা পরে সেই টাকা আপনাদের হক থেকে মেরে খায়। আজ যারা উপহার নিয়ে আপনার দরজায় আসছে, নির্বাচিত হওয়ার পর তাদের খুঁজেও পাবেন না।

তিনি আরও বলেন, আমি কোনো দলের প্রার্থী নই, আমি আপনাদের প্রার্থী। আমি কোনো দল চিনি না। আমার কাছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত আরও যে কয়টা দল আছে সবাই এক। যেটা ইনসাফ, যেটা ন্যায়, যেটা ন্যায্য এবং আইনসম্মত, এমপি হলে সেটাই করব।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমি কারও সঙ্গে ঝগড়া–ফ্যাসাদ করি না। তবে কেউ যদি আমার সঙ্গে লাগতে আসে, আমি তাকে ছাড়ি না। আপনারা দেখেছেন, নির্বাচন কমিশনে আমার দুইটি ইউনিয়ন নিয়ে যখন মামলা চলেছে, তখন কী হয়েছে। কিছুদিন আগে প্রশাসন যখন আমার সঙ্গে জুলুম করেছে, তখনও আপনারা দেখেছেন। আমি অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করি না।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কাছে অনুরোধ, অন্তর স্থির রাখবেন। হাঁস মার্কার বাইরে যেন আপনাদের একটি ভোটও না যায়। হাঁস মার্কা হলো বড় দলের অত্যাচারের বিরুদ্ধে প্রতীক। এসব অত্যাচার থেকে মুক্তি পেতে আপনারা হাঁস মার্কায় ভোট দিন।

ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ জানা গেল
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
‘প্রশাসনকে ‘জি হুজুর’ বলার জন্য নয়, ডাকসু শিক্ষার্থীদের অধি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আশির দশকে ফ্যাশন আসলে কেমন ছিল?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন ১০ অক্টোবর পর্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9