চট্টগ্রাম-১৩

‘১২ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার’ বক্তব্য দেওয়া সেই বিএনপি প্রার্থীকে সতর্ক ইসির

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৯ PM
সতর্কবার্তা দিল নির্বাচন কমিশন (ইসি)

সতর্কবার্তা দিল নির্বাচন কমিশন (ইসি) © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে আগামী ১২ তারিখ (১২ ফেব্রুয়ারি) পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার আহ্বান জানিয়ে বক্তব্য দেওয়া সেই বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামকে সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এর আগে শোকজ নোটিশ পাওয়ার ২৫ দিনের মাথায় একই অভিযোগে তাকে এই সতর্কতা দেওয়া হল।

গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এই সতর্কবার্তার বিষয়টি জানানো হয়। যদিও বিষয়টি গণমাধ্যমকর্মীরা জানতে পারেন পরদিন আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায়।

ইসির জারি করা চিঠিতে বলা হয়, নির্বাচন-পূর্ব সময়ে আচরণবিধি কার্যকর থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারসংক্রান্ত কিছু কার্যক্রম ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির দৃষ্টিগোচর হয়েছে, যা রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধির নির্ধারিত বিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি, ২০২৫ অনুযায়ী নির্বাচন-পূর্ব সময়ে অনুমোদন ছাড়া কোনো ধরনের প্রচারণা চালানো নিষিদ্ধ। এসব বিধান লঙ্ঘনের পুনরাবৃত্তি হলে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর প্রাসঙ্গিক ধারায় জরিমানা আরোপসহ প্রার্থিতা বাতিলের মতো আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

নির্বাচন কমিশনের উপসচিব (আইন) মোহাম্মদ দিদার হোসাইনের স্বাক্ষরিত চিঠিটির অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও পাঠানো হয়েছে।

চিঠিতে নির্বাচন কমিশন জানায়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি রাতে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় সরওয়ার জামাল নিজাম ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান জানান। তাঁর ওই বক্তব্যের ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

এ ছাড়া চলতি বছরের ১৩ জানুয়ারি প্রতীক বরাদ্দের আগেই ভোট চাওয়ার অভিযোগে একই প্রার্থীকে শোকজ নোটিশ দিয়েছিল ইসির ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি।

ক্রিকেটারদের বড় সুসংবাদ দিল বিসিবি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে সেলস অফিসার, আবেদন এইচএসসি পাসেই
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহ হত্যা মামলা, রিমান্ডে তথ্য গোপন করছেন খলনায়ক ডন:…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী শিক্ষা বোর্ডে মাঝরাতে ২৭ শিক্ষককে ডেকে এসএসসির খাতা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আলিমে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9