৭ জনকে দলে ফিরিয়ে ১৮ জনকে বহিষ্কার বিএনপির

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩০ PM
বিএনপির লোগো

বিএনপির লোগো © সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বহিষ্কৃত ৭ জনকে দলে ফিরিয়ে নিলেও ১৮ জনকে বহিষ্কার করেছে বিএনপি। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে দলটির দফতরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফেরানোদের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা বিএনপির সহসভাপতি মো. আমানুল্লাহ আমান (মাস্টার), নাটোর জেলা বিএনপির সদস্য মো. ইশতিয়াক আহম্মেদ হিরা, নলডাঙ্গা উপজেলা বিএনপির সদস্য সরদার আফজাল হোসেন, দিনাজপুর জেলাধীন চিরিরবন্দর উপজেলা বিএনপির সদস্য ও ৮ নং সাইতাড়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি মো. মোকারম হোসেন, খুলনা মহানগর বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুহা. আমানউল্লা আমান ও খুলনা জেলাধীন পাইকগাছা উপজেলার অন্তর্গত সোলাদানা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি কিশোর কুমার মন্ডল, খুলনা মহানগরের অন্তর্গত ২৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. খায়রুল ইসলাম হিরুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ৮ ফেব্রুয়ারি রবিবার বহিস্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।

দল থেকে বহিষ্কার হওয়া ১১ জনের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার জন্য নোয়াখালী জেলাধীন সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল্লাহ মাসুদ, সদস্য মোহাম্মদ নুরুল আমিন স্বপন ও সাখাওয়াত হোসেন সাকু, অম্বরনগর ইউনিয়ন বিএনপির সদস্য মো. শাহজালাল, মৌলভীবাজার জেলা মহিলা দলের সহসভাপতি হেলেনা চৌধুরী, ময়মনসিংহ উত্তর জেলাধীন ধোবাউড়া উপজেলা বিএনপির সদস্য মো. শহিদুল ইসলাম পারভেজ, মো. আবুল কালাম হেলাল, কাশিনাথপুর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুল কুদ্দুছ, আব্দুল শহীদ এবং মুন্সিগঞ্জ জেলাধীন সদর উপজেলার শিলই ইউনিয়ন বিএনপির সভাপতি সেকান্দর আলী বাদশা ও সাধারণ সম্পাদক শাহিন বেপারীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। 

অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিজভী জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার জন্য টাঙ্গাইল জেলা কালিহাতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মজনু মিয়া, এলেঙ্গা পৌর বিএনপির সভাপতি একাব্বর আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মিনু, পারখী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জিন্নাহ মিয়া, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল লতিফ মেম্বার ও দশকীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লাভলু মিয়াকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

ট্যাগ: বিএনপি
দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে চিন্তার প্রতিযোগিতা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি ভিপি হওয়া মানে তুই ভিপি, তোরা ভিপি’— নিষিদ্ধ ছাত্রলীগ …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে ন্যাশনাল ডক্টরস ফোরামের ‘সীরাহ কনফারেন্স’
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৬ সেপ্টেম্বর …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ফিফা আসিয়ান কাপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে, কখন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9