নাহিদের আসনে ১১ দলীয় জোটের জনসভা কাল

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫ PM
ঢাকা-১১ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের জনসভা আগামীকাল

ঢাকা-১১ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের জনসভা আগামীকাল © টিডিসি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী আসন ঢাকা-১১ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের জনসভা আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) এনসিপির মিডিয়া উপ কমিটির প্রধান মাহবুব আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা-১১ আসনের আওতাভুক্ত বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। এছাড়াও বাংলাদেশ খেলাফতে মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, এনসপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদসহ ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। 

মাহবুব আলম বলেন, নাহিদ ইসলামের আসনে জনসভাটি অনুষ্ঠিত হবে আগামীকাল। সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে। সভায় ১১ দলের নেতদাকর্মী ও নাগরিক সমাজ উপস্থিত থাকবেন। 

অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬