বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান সম্মিলিত ইসলামী ঐক্যজোটের

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৪ PM , আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৭ PM
বিএনপিকে ভোট দেওয়ার আহবান সম্মিলিত ইসলামী ঐক্যজোটের

বিএনপিকে ভোট দেওয়ার আহবান সম্মিলিত ইসলামী ঐক্যজোটের © টিডিসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সমর্থন জানিয়েছে সম্মিলিত ইসলামী ঐক্যজোট। বিএনপিকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য সারাদেশের সম্মিলিত ইসলামী ঐক্যজোটের নেতাকর্মী ও সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছেন জোটের নেতারা। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে এসব কথাপ বলেন ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ ও সম্মিলিত ইসলামী ঐক্যজোটের  চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান।  

তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান প্রেক্ষাপটে এই দেশের হাল ধরার জন্য এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মানে সাবেক সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান ও সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান উপযুক্ত নেতা বলে আমরা মনে করছি। তিনি আরো বলেন, ফ্যাসিস্টরা  দেশ ছেড়ে পালানোর পর আমরা মনে করেছিলাম এদেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারবেন কিন্তু তার কিছুই হলো না। গত দেড় বছরে অনেক ধরনের বিশৃঙ্খলা এবং মব সন্ত্রাস কায়েম হয়েছে। সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, এই মব তৈরির পিছনে ইসলামী নামধারী একটি দলের মদদ রয়েছে। তারা ইসলামের নাম ব্যবহার করে  এদেশে মওদুদীবাদী মতবাদ প্রতিষ্ঠা করতে চায়। তাদের সাথে প্রকৃত মুসলমানদের আকিদা গত বিশাল ফারাক রয়েছে। যারাই তাদের সাথে মিলে কাজ করবে তাদের ইমান আকিদার নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। তাই তিনি আপামর জনগণকে জামাতি মওদুদীবাদী ফিতনা থেকে দূরে থাকার আহ্বান জানাই। এদেরকে ভোট দিলে প্রকৃত ইসলাম ধ্বংস হয়ে যাবে। তাই জামাতে ইসলামী গংদের ভোট না দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

এসময় অন্তর্বর্তীকালীন সরকারের ‘হ্যা’ ভোটের পক্ষে প্রচরণাকে জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আখ্যা দিয়ে  হ্যা পক্ষে 'না' ভোটকে জয়যুক্ত করারও আহ্বান জানান তিনি। 

১৪ বছরেও ফেরেনি শিবির নেতা ওয়ালিউল্লাহ, অপেক্ষায় বৃদ্ধ মা-ব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9