জামায়াত আমিরের বিতর্কের আহ্বানে তারেক রহমানের সাড়া দেওয়া উচিত: নাহিদ

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪১ PM , আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৩ PM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে বিতর্কের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার এমন আহ্বানে তারেক রহমানের সাড়া দেওয়া উচিত বলে মনে করেন ঢাকা-১১ আসনে দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হাতিরঝিল এলাকায় নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, গণতান্ত্রিক চর্চার জন্য শীর্ষ নেতাদের মধ্যে ডায়ালগের দরকার আছে। আমি মনে করি, দেশের প্রতি পরিকল্পনা ও আত্মবিশ্বাস থাকলে তারেক রহমানকে তা গ্রহণ করতে হবে।

এর আগে গতকাল শুক্রবার রাত আটটায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টের মাধ্যমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান  জানান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

ইংরেজিতে লিখা পোস্টে শফিকুর রহমান বলেন, দেশের তরুণ প্রজন্মের কাছে রাজনৈতিক নেতৃত্বের দায় রয়েছে। রাজনীতি যে ভদ্র, শালীন ও সংঘাতমুক্ত হতে পারে, তা প্রমাণ করার সময় এসেছে। শফিকুর রহমান আরও বলেন, ভবিষ্যৎ শাসনব্যবস্থার মানদণ্ড হওয়া উচিত এমন, যা গণমাধ্যম ও জনগণের সরাসরি নজরদারির মধ্যে থাকবে, সমালোচনার জন্য উন্মুক্ত হবে এবং যেখানে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬