এক ঘণ্টা সময় বেঁধে দিলেন শাহবাগের আন্দোলনকারীরা

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ PM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০১ PM
কথা বলছেন এবি জুবায়ের

কথা বলছেন এবি জুবায়ের © সংগৃহীত

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশি হামলার বিচার চেয়ে এক ঘণ্টা সময় বেঁধে দিলেন আন্দোলনকারীরা। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে শাহবাগে এ আল্টিমেটাম দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।

এ সময় তিনি বলেন, আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে গিয়ে এ হামলায় জড়িতদের একটি তালিকা দিয়েছি। আর আমরা বিচার চেয়ে এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছি। এ সময়ের মধ্যে বিচার না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

এর আগে রাত ৯টার দিকে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদকে ও সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে যান তারা।

সংশ্লিষ্ট নেতারা তখন জানিয়েছে, উভয় পক্ষের ওই বৈঠকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম, রমনা জোনের ডিসি মাসুদ আলমসহ পুলিশের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। 

জানা গেছে, আজ শুক্রবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সংঘর্ষের পর সন্ধ্যা থেকে শাহবাগে অবস্থান নেন তারা। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ ছিল। তবে বারডেম হাসপাতালের পাশ দিয়ে মৎস্য ভবনের দিকে রাস্তা খোলা ছিল। পরে রাত ৮টার দিকে ফের শাহবাগে সংঘর্ষ শুরু হলে এরপর ডাকসু নেতারা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আলোচনায় বসেন।

মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9